ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পটকা মাছ খে‌য়ে স্বামী-স্ত্রীর মৃত্যু, হাসপাতালে ৩ মেয়ে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৬ জানুয়ারি, ২০২১
  • ৪৪ বার পঠিত

‌কি‌শোরগ‌ঞ্জের ইটনার মৃগা ইউনিয়নের পূর্ব গ্রামে বিষাক্ত পটকা মাছ খে‌য়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হ‌য়ে‌ছে। গুরুতর অসুস্থ হ‌য়ে‌ পড়েছে তা‌দের তিন মে‌য়ে।

মৃতরা হ‌চ্ছেন, স‌ঞ্চিতা মালাকার (৪০) ও তার স্বামী লনা মালাকার (৫০)। অসুস্থদের আশঙ্কাজনক অবস্থায় কি‌শোরগ‌ঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে চি‌কিৎসা দেয়া হ‌চ্ছে।

‌কি‌শোরগ‌ঞ্জের সি‌ভিল সার্জন ডা. মো. মু‌জিবুর রহমান এ তথ্য নি‌শ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, পূর্ব গ্রামের লনা মালাকার ও তার প‌রিবা‌রের লোকজন মঙ্গলবার (৫ জানুয়ারি) রা‌তে পটকা মাছ দিয়ে ভাত খান। এর কিছুক্ষণ পরই প‌রিবা‌রের সবাই অসুস্থ হ‌য়ে প‌ড়েন। মাঝরা‌তে বা‌ড়ি‌তেই মারা যান লনা মালাকার। বাকি‌দের বুধবার ভো‌রে ইটনা হাসপাতা‌লে নেয়ার পর সেখান থে‌কে তা‌দের কি‌শোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে পাঠা‌নো হয়। সেখা‌নে চি‌কিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দি‌কে মারা যান স‌ঞ্চিতা মালাকার।

এছাড়া হাসপাতা‌লে চি‌কিৎসাধীন রয়েছেন তা‌দের তিন মে‌য়ে সীমা মালাকার (১৬), তমা মালাকার (১৩) ও প্রিমা মালাকার (৫)।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102