ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

একদিনে সিলেটের সব থানার ওসি বদলি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৬ জানুয়ারি, ২০২১
  • ৪১ বার পঠিত

একদিনে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) সবকটি (ছয়) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) বদলি করা হয়েছে। পাশাপাশি নতুন ছয় ওসিকে এসব থানায় দায়িত্ব প্রদান করা হয়েছে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার বি এম আশরাফ উল্যাহ বুধবার (৬ জানুয়ারি) জানান, কোতোয়ালী থানায় এস এম আবু ফরহাদ, শাহপরান থানায় সৈয়দ আনিসুর রহমান, দক্ষিণ সুরমা থানায় মো. মনিরুল ইসলাম, মোগলাবাজার থানায় মো. শামসুদ্দুহা পিপিএম, বিমান বন্দর থানায়, খান মুহাম্মদ মইনুল জাকির, ও জালালাবাদ থানায় মো. নাজমুল হুদা খানকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে এসএমপির এই ছয় থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্বে ছিলেন- কোতোয়ালী থানায় মোহাম্মদ সেলিম মিঞা, দক্ষিণ সুরমায় আক্তার হোসেন, শাহপরানে আব্দুল কাইয়ুম, জালালাবাদে অকিল উদ্দিন আহমদ, বিমানবন্দরে শাহাদাত হোসেন এবং মোগলাবাজার থানায় সাহাবুল ইসলাম (ভারপ্রাপ্ত কর্মকর্তা)।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার বি এম আশরাফ উল্যাহ তাহের জানান, পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশে এসএমপির ছয়টি থানার ওসিদের গেল সপ্তাহে অন্যত্র বদলি করা হয়। এ ছয় থানায় নতুন হিসেবে আরও ছয়জনকে দায়িত্ব প্রদান করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102