ads
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজধানীতে ঝোপের মধ্যে গণধর্ষণের শিকার ফুল বিক্রেতা শিশু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ জানুয়ারি, ২০২১
  • ৬১ বার পঠিত

রাজধানীর মিরপুর এলাকায় ফুল বিক্রেতা এক শিশু (১২) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় দায়ের করা মামলায় দুই অভিযুক্ত আসামি আদালতে ধর্ষণের স্বীকারোক্তি দিয়েছে।
অভিযুক্তরা হচ্ছে- রাকিব (১৬) ও সুমন (১৯) । গত ২ জানুয়ারি সন্ধ্যায় মিরপুর-১–এর গোলচত্বর এলাকায় ধর্ষণের ঘটনাটি ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর থানার ইন্সপেক্টর (অপরারেশন) মেজবাহ উদ্দিন।

পুলিশ জানায়, ভুক্তভোগীর চিকিৎসা শেষ টঙ্গীর কিশোরী উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে। এর আগে ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে তার জবানবন্দি নেয়া হয়।

মিরপুর থানার ওসি মুস্তাজিজুর রহমান বলেন, ২ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মিরপুর-১–এর গোলচত্বর এলাকায় ঝোপের মধ্যে পথশিশুটি গণধর্ষণের শিকার হয়। শিশুটি অচেতন অবস্থায় সড়কে পড়েছিল। স্থানীয়রা ৯৯৯–এ ফোন করে ঘটনাটি পুলিশকে জানায়। পরে পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান–স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করে।

ঢাকা মেডিকেল কলেজ সূত্র জানায়, ধর্ষণের শিকার শিশুকে ২ জানুয়ারি তাদের হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসার পর শিশুটির অবস্থা আগের থেকে ভালো হওয়ায় তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা মেজবাহ উদ্দিন বলেন, অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করা হয়েছে। অনেক খোঁজাখুঁজির পরও শিশুটির মা–বাবার সন্ধান পাওয়া যায়নি। শিশুটির নিরাপত্তার কথা চিন্তা করে কিশোরী উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102