ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফলাফল প্রত্যাখ্যান, সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি ট্রাম্পের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ জানুয়ারি, ২০২১
  • ৬৬ বার পঠিত

২০ জানুয়ারি সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি ব্যক্ত করে বিবৃতিতে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিবৃতিতে বরাবরের মতোই নির্বাচনে কারচুপির অভিযোগ ‍তুলেছেন তিনি।

মুখপাত্রের টুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট করা এক বার্তায় ট্রাম্প বলেন, যদিও আমি নির্বাচনের ফলাফলের সঙ্গে সম্পূর্ণভাবে দ্বিমত পোষণ করি এবং তার প্রমাণও আমার কাছে আছে, তারপরও ২০ জানুয়ারি ‍সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তর হবে।’

সাময়িকভাবে টুইটার কর্তৃপক্ষ ট্রাম্পের অ্যাকাউন্টটি বন্ধ করে দেয়ায় মুখপাত্রের অ্যাকাউন্টের মাধ্যমে তিনি তার বিবৃতি প্রকাশ করেন।

‘আমি সব সময় বলে আসছি, বৈধ ভোট গণনা নিশ্চিতে আমরা লড়াই চালিয়ে যাবো। মার্কিন প্রেসিডেন্সিয়াল ইতিহাসের প্রথম সর্বশ্রেষ্ঠ অধ্যায়ের সমাপ্তি হতে চললেও যুক্তরাষ্ট্রকে আবারও শ্রেষ্ঠ করার লড়াইয়ের শুরু মাত্র।’ বলেন ট্রাম্প।

নভেম্বরের মার্কিন নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ করে ৬০টির বেশি মামলা করেছে ট্রাম্পের প্রচারণা শিবির। যার সবকয়টি খারিজ হয়ে গেছে।

এর আগে মার্কিন কংগ্রেসের যৌথসভা নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে চূড়ান্তভাবে এসব পদের জন্য অনুমোদন দেয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102