ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মেঘনায় বাল্কহেডে ডাকাতের হামলা, আহত ৪

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ জানুয়ারি, ২০২১
  • ৩২ বার পঠিত

চাঁদপুরের মেঘনা নদীতে বালুবাহী বাল্কহেডে ডাকাতদের হামলায় সুকানি ও শ্রমিকসহ ৪ জন গুরুতর আহত হয়েছেন। গতকাল বুধবার দিনগত রাতে চাঁদপুরের মেঘনা নদীর মিয়ার চর এলাকায় এ হামলার ঘটনা ঘটে। ডাকাতরা এ সময় বাল্কহেডে থাকা ৪০০ লিটারের দুটি তৈলের ড্রাম, দামি কাচি ও নোঙ্গর সহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।

আহতরা হলেন, পটুয়াখালী জেলার গলাচিপা থানার চরবিশ্বাস গ্রামের জলিল পেধার ছেলে ও বাল্বগেটের সুকানি মিজান পেধা (৪২), একই গ্রামের রশিদ হাওলাদারের ছেলে শ্রমিক বাদল হাওলাদার (৫০), আব্দুল মোতালেবের ছেলে ফরহাদ হাওলাদার (২৩) ও চান মিয়া মুন্সির ছেলে রাকিব (২০)।

ঘটনা পরে আহতরা গভীর রাতে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে গিয়ে চিকিৎসা সেবা নিয়েছেন।
আজ বৃহস্পতিবার দুপুরে বাল্কহেডের সুকানি মিজান পেধা জানান, তারা বুধবার দিন বালিবাহী বাল্কহেড নিয়ে পটুয়াখালী থেকে চাঁদপুরের উদ্দেশ্যে রওয়ানা দেন। রাত ৯ টার দিকে তারা চাঁদপুরের মেঘনা নদীর মিয়ার চর এলাকায় আসলে ১০ থেকে ১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল ইঞ্জিন চালিত ট্রলার যোগে তাদের বাল্কহেডকে উদ্দেশ্যে করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে তারা লাঠিসোটা ও দেশীয় অস্ত্র দেখিয়ে তাদের মেরে জখম করে।

তিনি আরও জানান, ডাকাতরা বাল্কহেডে থাকা ৪০০ লিটারের দুটি তৈলের ড্রাম, দামি কাচি ও নোঙ্গরসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। তবে এই ঘটনায় এ পর্যন্ত কোনো মামলা হয়নি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102