ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

যশোরে মাঠ থেকে চা দোকানির মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ জানুয়ারি, ২০২১
  • ৪১ বার পঠিত

যশোরের মণিরামপুর উপজেলার খালিয়া গ্রামের মাঠ থেকে জালাল বিশ্বাস নামে এক চা দোকানির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। জালাল বিশ্বাস ওই গ্রামের আজিবর বিশ্বাসের ছেলে।

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, জালাল বিশ্বাসের খালিয়া বাজারে চায়ের দোকান রয়েছে। দোকান খোলার জন্য তিনি ফজরের নামাজ পড়ে বাড়ি থেকে বের হন। এরপর সকাল সাড়ে ৮টার দিকে একটি ধানক্ষেতে তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

ওসি আরো জানান, তার মাথার পেছন দিকে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে পেছন থেকে কেউ মাথায় আঘাত করায় তার মৃত্যু হয়েছে। তবে কে বা কারা কী কারণে তাকে হত্যা করেছে, তা উদঘাটনে তদন্ত শুরু হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102