ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

করোনা জয় করে শুটিং-এ ফিরছেন আজিজুল হাকিম

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ জানুয়ারি, ২০২১
  • ৫৭ বার পঠিত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত বছর শেষের দিকে হাসপাতালে ভর্তি হওয়ার পরে সুস্থা হয়ে বাড়ি ফিরেছেন জনপ্রিয় অভিনেতা আজিজুল হাকিম। এরই মধ্যে শুটিংয়ে ফেরার পরিকল্পনা করছেন তিনি।
জানা গেছে, আগামী ৮ জানুয়ারি আবু হায়াত মাহমুদের ‘স্বর্ণমানব-৪’ নাটকে অভিনয় করার কথা রয়েছে তার। এমনটাই জানা গেছে দেশীয় একটি গণমাধ্যম সূত্রে।

কাজে ফেরা প্রসঙ্গে আজিজুল হাকিম বলেন, আল্লাহর রহমতে এখন সুস্থ জীবনযাপন করছি। যেহেতু অভিনয় করা আমার পেশা, তাই কাজে তো ফিরতেই হবে। নির্মাতারা স্বাস্থ্যবিধি মেনে আমাকে নিয়ে কাজ করবেন। আমিও সেভাবেই পরিকল্পনা সাজিয়েছি।

অসুস্থ হওয়ার আগে চারটি ধারাবাহিক নাটকে অভিনয় করেছিলেন আজিজুল হাকিম। সরকারি অনুদানের একটি সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। সুস্থ হওয়ার পর ধীরে ধীরে ধারাবাহিক নাটকে চিত্রায়ণে অংশ নেবেন বলেও জানিয়েছেন তিনি।

স্ত্রী-সন্তানসহ গত গত বছর ১০ নভেম্বর করোনায় আক্রান্ত হয়েছিলেন জনপ্রিয় অভিনেতা আজিজুল হাকিম। অবস্থার অবনতি হলে ১৩ নভেম্বর সকাল ৮টা ৩০ মিনিটে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে লাইফ সাপোর্ট রাখা হয় এ অভিনেতাকে। অবস্থার উন্নতি হলে ১৫ নভেম্বর লাইফ সাপোর্ট খুলে ফেলা হয়। এরপর ১৮ নভেম্বর সন্ধ্যায় তাকে কেবিনে স্থানান্তর করা হয়। করোনা জয় করে ২৪ নভেম্বর বাসায় ফিরেছিলেন তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102