নাটোরের বড়াইগ্রাম পৌরসভার রয়না মহল্লায় বিলুপ্তপ্রায় দুটি গন্ধগোকুল অবমুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ জানুয়ারি) রয়না মোড় এলাকার একটি বেসরকারি সংস্থার অফিসে আটকে পড়া অবস্থায় উদ্ধার করে প্রাণি দুটিকে পাশের একটি জঙ্গলে অবমুক্ত করা হয়।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার গন্ধগোকুল দুটি রয়না মোড়ে বন্ধ থাকা জাতীয় তরুণ সংঘ (জেটিএস) কার্যালয়ে ঢুকে আর বের হতে পারেনি। এসময় স্থানীয় তরুণরা প্রাণি দুটিকে উদ্ধার করে। পরে এলাকাবাসীর সহযোগীতায় গন্ধগোকুল দুটি পাশের জঙ্গলে অবমুক্ত করা হয়।
এসময় বড়াইগ্রাম পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর জয়নাল আবেদীন চান্দু, বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাব সভাপতি অহিদুল হক, যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী গাজী, সমাজসেবক গোলাম মোস্তফা তারা ও রবিউল করিম উপস্থিত ছিলেন।
রাজশাহী বন্যপ্রাণি ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্যপ্রাণি পরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গীর কবির জানান, এ প্রাণির নাম গন্ধগোকুল। এর বৈজ্ঞানিক নাম প্যারাডক্সারাস হার্মাফ্রোডিটাস (Paradoxurus hermaphroditus)। এরা নিশাচর প্রাণি, মূলত এরা ফলখেকো হলেও কীটপতঙ্গ ও শামুক খেয়ে জীবনযাপন করে। এছাড়া এরা ইঁদুর খেয়ে ফসলের উপকার করে।