ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কাশিয়ানীতে সরকারি গাছ বিক্রি করলেন ইউপি চেয়ারম্যান

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ জানুয়ারি, ২০২১
  • ৩৯ বার পঠিত

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বি.এম হারুন-আর রশীদ পিনু বিশ্বাস সরকারি ২টি গাছ বিক্রয় করে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় লোকজন বলেন, উপজেলার রাতইল বাজারের পশ্চিম পাশে নদীর পাড় ধরে অধিকাংশ সরকারি খাস জমি। সরকারি জমির একটি তালগাছ ও একটি রেইনট্রি গাছ চেয়ারম্যান বিক্রি করেছেন।

৬ নং ওয়ার্ডের মেম্বার আনিসুজ্জামান মুন্না মোল্লা গাছ দুটি ক্রয় করে কেটে নিয়ে যায়। তবে কর্তৃপক্ষের কাছ থেকে সরকারি এ গাছ কাটার অনুমতি নিয়েছেন কিনা বলতে পারি না।

ইউপি মেম্বার মুন্না মোল্লার সঙ্গে কথা হলে তিনি জানান, ২২ হাজার টাকায় একটি তালগাছ ও একটি রেইনট্রি গাছ তিনি চেয়ারম্যানের কাছ থেকে কিনেছেন। এটা সরকারি জমির গাছ কি-না তিনি জানেন না তবে ওখানকার নদীর পাড়ের অধিকাংশ জমি খাস বলে তিনি জানান।

ইউএনও রথীন্দ্র নাথ রায় বলেন, তারাইল ভুমি অফিস থেকে একটি প্রতিবেদন পেয়েছি। অনুমতি ছাড়া সরকারি জমির এ গাছ ইউপি চেয়ারম্যান কিভাবে বিক্রয় করলেন আর ইউপি মেম্বার তা কিভাবে কিনলেন। এ ব্যাপারে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102