ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজধানীতে বিদেশি মদসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ জানুয়ারি, ২০২১
  • ৪৬ বার পঠিত

রাজধানীর পল্লবী এলাকা থেকে বিদেশি মদ ও বিয়ারসহ ৭জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৪ (র‌্যাব) এর একটি দল।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে র‌্যাব-৪ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ তাদের গ্রেফতার করে।

বৃহস্পতিবার র‌্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অভিযানে ১৩১ বোতল বিদেশি মদ, ২৮৬ ক্যান বিদেশি মদ এবং ৯৫ ক্যান বিয়ার ও ৭টি মোবাইল ফোনসেটসহ ৭ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

গ্রেফতারকৃতরা হল, মো. আসাদুল শেখ (৩৩), মো. মোরশেদ আলম (৩৮), মো. হেলাল উদ্দিন (২৭), মো. রায়হান (৩০), মো. হাসিবুল হোসাইন (৩৬), মো. হুমায়ুন কবির (৪৮) ও মো. আল আমিন (২৫)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, দীর্ঘদিন যাবৎ ঢাকার বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা বিক্রয়কারীদের কাছে তারা মাদক দ্রব্য বিক্রি করে আসছিলো।

তবে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102