ads
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গভীর রাতে জুয়া আসর থেকে ৯ পুলিশ সদস্য আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ জানুয়ারি, ২০২১
  • ৬৬ বার পঠিত

জুয়া খেলতে গিয়ে ৯ পুলিশ সদস্যকে আটক করেছে রাজশাহী শহরস্থ বোয়ালিয়া থানা পুলিশ। বুধবার( ৬ জানুয়ারি) গভীর রাতে পুলিশ লাইনের ৯ জন পুলিশ সদস্য রাজশাহী কলেজ মুসলিম ছাত্রাবাসের সামনে অবস্থিত একটি আবাসিক হোটেলে জুয়া খেলছেন খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের পরিচয় নিশ্চিত হওয়ার পর পুলিশ লাইনে নিয়ে যাওয়া হয়। পরে এ ঘটনায় জড়িতদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।

যারা জুয়া খেলায় অংশ নিয়েছিলেন তাঁরা হলেন, হাবিলদার বারেক, হাবিলদার মিজান, কনস্টেবল আফজাল, সালাম, ফরহাদ, শাহেদ, খগেন, রফিক ও করিম।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র রুহুল কুদ্দুস বলেন, ওই ৯ পুলিশ সদস্য গভীর রাতে বসে পিকনিক করছিলেন এবং জুয়া খেলছিল এ কারণে তাদের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

অপরদিকে, অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে বোয়ালিয়া থানার এএসআই বকুল হোসেন এবং কাশিয়াডাঙ্গা পুলিশ বক্সের টিএসআই মনিরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102