ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

যশোরে রাজস্ব কর্মকর্তা কারাগারে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ জানুয়ারি, ২০২১
  • ৪৯ বার পঠিত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় দেবাশীষ কুন্ডু নামে কাস্টমসের এক রাজস্ব কর্মকর্তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন যশোরের আদালত।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দেবাশীষ যশোর আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক ইখতিয়ারুল ইসলাম মল্লিক তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এছাড়া দুদকের আরেকটি মামলায় দেবাশীষের স্ত্রী লতিকা কুণ্ডুর অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন আদালত।

দেবাশীষ যশোর শহরের নীলগঞ্জ তাঁতিপাড়া এলাকার নীলরতন কুণ্ডুর ছেলে। তিনি কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ঢাকার সাভার অফিসের কাস্টমস সুপারিনটেনডেন্ট ছিলেন। লতিকা শহরের ঝুমঝুমপুর এলাকার প্রগতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।

দুদকের পিপি আশরাফুল আলম বিপ্লব জানান, রাজস্ব কর্মকর্তা দেবাশীষ অবৈধভাবে দুর্নীতির মাধ্যমে সম্পদ অর্জন করে স্ত্রীর নামে স্থানান্তর করেছেন; যা দুদকের অনুসন্ধানে উঠে এসেছে। তাদের অর্জিত সম্পদের উৎস জানাতে ব্যর্থ হয়েছেন ওই দম্পতি।

এ কারণে গত বছরের ১৯ নভেম্বর দেবাশীষ কুণ্ডুর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন সমন্বিত কার্যালয় যশোরের সহকারী পরিচালক মাহফুজ ইকবাল বাদী হয়ে মামলা করেন।

মামলায় উল্লেখ করা হয়, ১৯৯০-৯১ অর্থবছর থেকে ২০১৮-২০১৯ অর্থবছর পর্যন্ত তিনি ৫৯ লাখ ৭৬ হাজার ৪৬০ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এছাড়া ছয় লাখ ৮৫ হাজার ৮৪১ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন।

একই দিন, দুদকে দেবাশীষের স্ত্রী লতিকা কুণ্ডুর নামে আরেকটি মামলা করা হয়। মামলায় ২০ লাখ ছয় হাজার ১৮৬ টাকার সম্পদের তথ্য গোপন ও এক কোটি দশ লাখ ৪০ হাজার ৫৯৭ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়।

পৃথক এই দুই মামলায় বৃহস্পতিবার স্বামী-স্ত্রী আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102