ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ট্রাম্পের ইনস্টাগ্রাম ও ফেসবুক পেজের স্থগিতাদেশ আরো বাড়ল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ জানুয়ারি, ২০২১
  • ৫৫ বার পঠিত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইনস্টাগ্রাম ও ফেসবুক পেজে আগের দেওয়া ২৪ ঘণ্টার স্থগিতাদেশ (ব্লক) আরো বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ। ফেসবুকের সিইও তাঁর ভেরিফায়েড পেজে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন।

সেখানে জাকারবার্গ জানান, ট্রাম্পের ইনস্টাগ্রাম ও ফেসবুক পেজে আগের দেওয়া স্থগিতাদেশ অনির্দিষ্টকালের জন্য এবং অন্তত শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হওয়া পর্যন্ত পরবর্তী দুসপ্তাহ বাড়ানো হয়েছে।

এর আগে মার্কিন পার্লামেন্ট ভবনে (ক্যাপিটল হিল) প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের সহিংসতা ও সোস্যাল মিডিয়ায় সমর্থকদের উদ্দেশে করা ট্রাম্পের তিনটি পোস্টের পরিপ্রেক্ষিতে বুধবার তাঁর ফেসবুক ও টুইটার অ্যাকাউন্ট ‘সাময়িক স্থগিত’ করে দেয় ফেসবুক ও টুইটার কর্তৃপক্ষ। খবর বিবিসি ও সিএনএনের।

টুইটার বলছে, তারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট ১২ ঘণ্টার জন্য লক করে দিয়েছে। টুইটারের পক্ষ থেকে ট্রাম্পকে হুঁশিয়ারি দিয়ে আরো বলা হয়েছে, ট্রাম্প যদি এ ধরনের টুইট করা থেকে বিরত না হন, তাহলে পাকাপাকিভাবে তাঁর অ্যাকাউন্ট ‘সাসপেন্ড’ করে দেওয়া হবে।

সে সময় ফেসবুক ও ইনস্টাগ্রাম ঘোষণা করেছিল, তারা আগামী ২৪ ঘণ্টা ডোনাল্ড ট্রাম্পের ফেসবুক পেজে কোনো পোস্ট অনুমোদন করবে না।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102