ads
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে শপিং ব্যাগে মিলল তক্ষক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ জানুয়ারি, ২০২১
  • ৫৩ বার পঠিত

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে শপিং ব্যাগের ভেতরে তক্ষকসহ মো. বাচ্চু মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার বাচ্চু মিয়া ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বীরপাশা গ্রামের আলাই মিয়ার ছেলে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ থানার এসআই মো. হামিদুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ঢাকা-সিলেট মহাসড়কে চলাচলকারী বাসগুলোতে অভিযান পরিচালনা করে। এ সময় ব্রাহ্মণবাড়িয়া থেকে ছেড়ে আসা সিলেটগামী যুগান্তর পরিবহন বাসের যাত্রী মো. বাচ্চু মিয়ার ব্যাগে তল্লাশি চালিয়ে লাল-কালো-ধূসর মিশ্র বর্ণের একটি তক্ষক (সরীসৃপ জাতীয় প্রাণী) পাওয়া যায়।

শায়েস্তাগঞ্জ থানার ওসি অজয় চন্দ্র দেব জানান, আসামির হাতে থাকা লাল রঙয়ের শপিং ব্যাগের ভেতরে থাকা প্রায় ১০০ গ্রাম ওজনের একটি ১২ ইঞ্চি লম্বা তক্ষক উদ্ধার করা হয়।

আসামি বাচ্চু মিয়া দীর্ঘদিন ধরে সহজ সরল মানুষকে ঠকানোর উদ্দেশ্যে তক্ষক সংগ্রহ করে কেনাবেচা করে থাকে বলে স্বীকারোক্তি দিয়েছেন।এ বিষয়ে শায়েস্তাগঞ্জ থানায় একটি মামলা করা হয়েছে বলেও জানান ওসি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102