রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া এলাকা থেকে অর্ধগলিত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তার মরদেহ উদ্ধার করে কাউখালী থানা পুলিশ।
পুলিশ জানিয়েছে, ঘাগড়া পুলিশ ফাঁড়ি থেকে প্রায় ২শ’ গজ পশ্চিমে এই লাশটি পাওয়া গেছে। এলাকাবাসী মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়, পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। তবে মরদেহ অর্ধগলিত হওয়ায় এখনো পর্যন্ত তার পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি।
রাঙামাটির কাউখালী থানার ওসি মো. শহীদুল্লাহ জানিয়েছেন, আমরা ঘাগড়া এলাকা থেকে অর্ধগলিত একটি মরদেহ উদ্ধার করেছি। তার পরিচয় এখনো নিশ্চিত হয়নি। ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।