ads
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

যুক্তরাষ্ট্রের গণতন্ত্র নিয়ে প্রশ্ন তুললেন ইরানের প্রেসিডেন্ট

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ জানুয়ারি, ২০২১
  • ৬৬ বার পঠিত

কংগ্রেসের ক্যাপিটল হিলে হামলার ঘটনার পর পশ্চিমা গণতন্ত্রকে ‘ভঙ্গুর ও দুর্বল’ বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি।

বৃহস্পতিবার রাষ্ট্রীয় টিভিতে দেয়া ভাষণে বলেন, গতকাল বিকালে (বুধবার) মার্কিন যুক্তরাষ্ট্রে আমরা কি দেখেছি এবং সব মিলিয়ে আজ আমরা দেখছি পশ্চিমা গণতন্ত্র ভঙ্গুর ও দুর্বল।

রুহানি বলেন, আমার প্রত্যাশ্যা পুরো বিশ্ব ও হোয়াইট হাউসের পরবর্তী ব্যক্তি এর থেকে শিক্ষা নেবে।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে নির্বাচন ঘিরে এমন সহিংসতা এবারই প্রথম। এ হামলায় এখন পর্যন্ত ৪ জন নিহত হয়েছেন। আটক হয়েছেন ৫২ জন।

এসব ঘটনার পর বৃহস্পতিবার মার্কিন নির্বাচনের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। যৌথ অধিবেশনে প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস তাদের জয়ের আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছেন।

পরাজিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও কংগ্রেসের সিদ্ধান্ত মেনে নিয়েছেন। আগামী ২০ জানুয়ারি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের ঘোষণা দিয়েছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102