ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ধর্ষিতাকে বিয়ে করে বাড়ি ফিরলেন ধর্ষক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ জানুয়ারি, ২০২১
  • ৪৫ বার পঠিত

সাতক্ষীরায় ধর্ষণের ফলে জন্ম নেওয়া সন্তানকে স্বীকৃতি এবং নিপীড়িত নারীকে স্ত্রীর মর্যাদা দিয়ে জামিনে মুক্ত হয়েছেন ধর্ষক। সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমানের আদালতে বৃহস্পতিবার (৭ জানুয়ারি) তাদের বিয়ে হয়। পরে আসামি জামিন পেয়ে স্ত্রী ও সন্তান নিয়ে নিজ বাড়িতে ফেরেন।

ধর্ষক সদর উপজেলার সয়ঘরিয়া গামের মৃত মোকছেদ কবিরাজের ছেলে রবিউল ইসলাম ওরফে নয়ন।

আদালত সূত্র জানায়, বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ এবং ধর্ষণের ফলে জন্ম নেওয়া সন্তানের স্বীকৃতির দাবিতে সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন ওই নারী। ২২ ডিসেম্বর অভিযুক্তকে গ্রেফতার করে হাজতে পাঠায় পুলিশ।

বৃহস্পতিবার সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আসামির জামিন শুনানির দিন ধার্য ছিল। শুনানির সময় বাদীপক্ষ থেকে বলা হয়, নিপীড়িত নারীকে বিয়ে, সন্তানকে স্বীকৃতি এবং নগদ এক লাখ টাকা দেওয়া হলে আসামির জামিনে তাদের আপত্তি নেই। একপর্যায়ে আসামি নয়ন শর্ত মেনে এক লাখ টাকা দেনমোহরে এবং বাদিনীকে নগদ আরও এক লাখ টাকা দিয়ে বিয়ে করেন। সার্বিক অবস্থা বিবেচনা করে বিচারক শেখ মফিজুর রহমান আসামিকে জামিনে মুক্তির আদেশ দেন। পরবর্তীতে আসামি স্ত্রী ও সন্তানকে নিয়ে নিজ বাড়িতে ফেরেন।

রাষ্ট্রপক্ষের বিশেষ পিপি অ্যাড. জহুরুল হায়দার বাবু বিষয়টি নিশ্চিত করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102