ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রেমিকের সঙ্গে স্বেচ্ছায় যাওয়ার জবানবন্দি সেই মাদ্রাসাছাত্রীর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ জানুয়ারি, ২০২১
  • ৩৪ বার পঠিত
ময়মনসিংহ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক মাদ্রাসাছাত্রীকে অপহরণ ও আটকে রেখে ধর্ষণের অভিযোগ পরিবার করলেও পাওয়া গেছে ভিন্ন তথ্য। অপহরণ নয় স্বেচ্ছায় প্রেমিক আতিকের সঙ্গে ঢাকার উদ্দেশ্যে যায় সে এমনটাই জানিয়েছে ওই মাদ্রাসাছাত্রী। পথে ঝগড়া করে গাজীপুর নেমে সে তার ভাইয়ের বাসায় চলে যায়। পুলিশের তদন্তেও এমন তথ্যই ওঠে এসেছে। পুলিশের কাছে তথ্য রয়েছে ওই ছাত্রী একাই গাজীপুর যায় তার প্রেমিক আতিকের সাথে দেখা করতে। তখন আটকে রেখে ধর্ষণ বা রাস্তায় ফেলে যাওয়ার কোনো ঘটনা ঘটেনি। তিন বছর ধরে তাদের প্রেমের সম্পর্ক চলছিল বলে জানায় সে।

বুধবার (৬ জানুয়ারী) আদালতে ২২ ধারার জবানবন্দিতে এমন তথ্যই দিয়েছে ওই মাদ্রাসাছাত্রী। গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাখের হোসেন সিদ্দিকী জানান, ওই মাদ্রাসাছাত্রীর সাথে আতিকের প্রায় তিন বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। অপহরণ বা আটকে রেখে ধর্ষণের কোনো ঘটনা ঘটে নি। তবে বিয়ের প্রলোভনে এর আগে একাধিকবার ধর্ষণ করেছে বলে আদালতে ২২ ধারার জবানবন্দিতে উল্লেখ করেছে ওই ছাত্রী।

এদিকে উপজেলার বড়হিতর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের আ. রাজ্জাকের ছেলে আতিক মিয়া (২৭) ও তার সসহযোগিদের বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ থানায় অপহরনের মামলা করেছেন নির্যাতিতার ভাই।

মামলার বিবরণে জানা যায়,অভিযুক্ত আতিক বিভিন্ন সময় প্রেম নিবেদন করে ওই মাদরাসাছাত্রীকে উত্যক্ত করত। গত ৩০ ডিসেম্বর রাতে ঘরের বাইরে গেলে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা আতিক ও তার সহযোগীরা ওই ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়। খবর পেয়ে মঙ্গলবার (৫ জানুয়ারি) ঈশ্বরগঞ্জ থানা পুলিশ গাজীপুর থেকে ওই ছাত্রীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পরে গত বুধবার (৬ জানুয়ারি) আদালতে ২২ ধারায় জবানবন্দি প্রদান করে ওই ছাত্রী। এদিকে অপহরণ মামলা হলে ময়মনসিংহ মেডিকেলে ওই ছাত্রীর ফরেনসিক পরীক্ষা সস্পন্ন হয়েছে। তবে এখনো রিপোর্ট পাওয়া যায় নি। রিপোর্ট পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার সাখের হোসেন সিদ্দিকী। ঈশ্বরগঞ্জ থানার ওসি আব্দুল কাদির মিয়া জানান, এ ঘটনায় এখনো কাউকে আটক যায়নি। অভিযুক্ত আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102