ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নরসিংদী পৌরসভা নির্বাচন উপলক্ষে উঠান বৈঠক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ জানুয়ারি, ২০২১
  • ৪২ বার পঠিত

আসন্ন নরসিংদী পৌরসভা নির্বাচন উপলক্ষে উঠান বৈঠক করেছে ৪, ৫, ৬ নং ওয়াডে সংরক্ষিত মহিলা আসনের মহিলা কাউন্সিলর। উঠান বৈঠকে তৃতীয়বারের মতো জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াসমিন সুলতানাকে মনোনিত করেছেন এলাকাবাসী। এলাকার সার্বিক উন্নয়ন ও কল্যাণের কথা মাথায় রেখে এলাকাবাসী তাকে নির্বাচিত করেন।

এদিকে, চতুর্থ ধাপে পৌরসভা নির্বাচনে তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ১৪ই ফেব্রুয়ারী নরসিংদী ও মাদবদী পৌরসভাসহ ৫৬টি পৌরসভায় ভোট অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী আগামী ১৭ই জানুয়ারী মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন। ১৯ জানুয়ারী মানোনয়নপত্র যাচাই বাছাই। প্রার্থীতা প্রত্যাহার করা যাবে ২৬ জানুয়ারী পর্যন্ত। নরসিংদী পৌর সভায় ব্যালটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই সাথে মাধবদী পৌরসভাকে ঝুকিপূর্ণ মনে হওয়ায় ইভিএমের মাধ্যমে ভোট অনুষ্ঠিত হবে।

৪, ৫, ৬ নং ওয়াডে সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর ইয়াসমিন সুলতানা বলেন, বিগত ১০ বছর যাবৎ তিন ওয়ার্ডের মানুষের খেদমত করে আসছি। সুখে-দুঃখে তাদের পাশে থেকেছি। তাই এলাকাবাসী ভালোবেসে আমাকে ৩য় বারের মতো নির্বাচন করার অনুমতি দিয়েছেন। আমি তাদের কাছে কৃতজ্ঞ।
নরসিংদী জেলা নির্বাচন কর্মকর্তা মেজবাহ উদ্দিন বলেন, নরসিংদী পৌরসভায় ব্যালটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই সাথে মাধবদী পৌরসভাকে ঝুকিপূর্ণ মনে হওয়ায় ইভিএমের মাধ্যেমে ভোট অনুষ্ঠিত হবে। ইভিএমের সঙ্গে ভোটারদের পরিচয় করিয়ে দিতে নির্বাচনের আগে মগ ভোটিংসহ বিভিন্ন উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102