ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সুবর্ণচরে খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, যুবক নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ জানুয়ারি, ২০২১
  • ৩৩ বার পঠিত

নোয়াখালীর সুবর্ণচরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে কামাল উদ্দিন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত কামাল উদ্দিন পূর্ব চরবাটা গ্রামের বোরহান উদ্দিনের ছেলে। সে সুবর্ণ ডায়াগনস্টিক সেন্টারে কর্মরত ছিলেন।

সুবর্ণ ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মহিন উদ্দিন জানান, সকালে নিজ কর্মস্থলের উদ্দেশে মোটরসাইকেলে আসছিলেন কামাল। পথে সেন্টার বাজার সংলগ্ন তালতলি এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে রাখা বিদ্যুতের খুঁটির সঙ্গে মোটরসাইকেলটি ধাক্কা লাগলে গুরুতর আহত হন কামাল।

স্থানীয় লোকজন কামালকে উদ্ধার প্রথমে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে নোয়াখালী জেনারেল এবং অবস্থার অবনতি হলে দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। সন্ধ্যায় ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102