ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘আমি আর বাড়ি আসব না,’ বলা যুবকের লাশ বাঁশঝাড়ে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ জানুয়ারি, ২০২১
  • ৪৪ বার পঠিত

গাজীপুরের শ্রীপুরে বাঁশঝাড় থেকে সোহেল ভূঁইয়া (১৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবক উপজেলার প্রহ্লাদপুর ইউনিয়নের নলগাঁও গ্রামের রফিকুল ইসলাম ভূঁইয়ার ছেলে। শুক্রবার দুপুর ১২টায় রাজাবাড়ী বাজারের দক্ষিণ পাশে বাঁশঝাড় থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আমজাদ শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এসআই আমজাদ শেখ জানান, বাঁশঝাড়ের নিচে সোহেল ভূঁইয়ার লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ ওই যুবকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নিহতের পরিবাবের সদস্যদের সাথে কথা বলে জানা গেছে, সোহেল বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে রাগ করে চলে যান। বলে আসেন, আমি আর বাড়ি আসব না। তবে, কী নিয়ে রাগ করেন, তা জানা যায়নি। নিহতের গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশের পাশে একটি কীটনাশকের বোতল, পকেটে কিছু টাকা ও মোবাইল পাওয়া গেছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কীটনাশক পান করেই তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিডি প্রতিদিন

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102