ads
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নারায়ণগঞ্জে দুধ নিয়ে দ্বন্দ্বে দুলাভাইয়ের হাতে শ্যালক খুন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ জানুয়ারি, ২০২১
  • ৪৬ বার পঠিত

নারায়ণগঞ্জের ফতুল্লায় শিশুর দুধ কেনা নিয়ে দ্বন্দ্বের জেরে শ্যালককে ছুরিকাঘাতে খুনের অভিযোগ উঠেছে দুলাভাইয়ের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে ওই উপজেলার মুসলিমনগর নয়াবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সুমন কিশোরগঞ্জের রশিদাবাদ গ্রামের মোসলেহ উদ্দিনের ছেলে। ঘটনার পর পরই অভিযুক্ত হাবিবুল্লাহকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। আটক হাবিবুল্লাহ একই এলাকার মাহাতাব উদ্দিনের ছেলে।

নিহতের বোন হোসনে আরা জানান, তিন বছর আগে হাবিবুল্লাহর সঙ্গে তার বিয়ে হয়। পাঁচ মাস আগে তাদের একটি ছেলে হয়। তার স্বামী রাজমিস্ত্রীর কাজ করেন। ভাই সুমন তাদের সঙ্গেই ভাড়া বাড়িতে থেকে গার্মেন্টসে কাজ করতেন। প্রায় এক মাস ধরে শিশু সন্তানের দুধ কিনে দেন না হাবিবুল্লাহ। এ নিয়ে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে সুমনের সঙ্গে হাবিবুল্লাহর কথা কাটাকাটি হয়। রাত ১২টার দিকে সুমন বাড়ির সামনের রাস্তায় দাঁড়ালে হাবিবুল্লাহ পেছন থেকে পরপর কয়েকবার সুমনকে ছুরিকাঘাত করে। স্থানীয়রা সুমনকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে হাবিবুল্লাহকে পুলিশে সোপর্দ করে তারা।

ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, তুচ্ছ ঘটনার জেরে দুলাভাইয়ের ছুরিকাঘাতে শ্যালক সুমন নিহত হয়েছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102