ads
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নারীর সঙ্গে বিবস্ত্র ছবি তুলে লাখ টাকা আদায়

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ জানুয়ারি, ২০২১
  • ৫৫ বার পঠিত

নোয়াখালীর চাটখিলে সৌদি প্রবাসীকে অপহরণের পর নারীর সঙ্গে বিবস্ত্র ছবি তুলে লাখ টাকা আদায় করেছে অপহরণকারীরা।

এ ঘটনায় শুক্রবার সকালে তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গ্রেফতাররা হলেন- চাটখিল উপজেলার পশ্চিম শোশালিয়া এলাকার আমিন উল্যার ছেলে আকাশ বাহিনীর প্রধান ছালাউদ্দিন কামরান আকাশ, একই এলাকার বনি আমিনের ছেলে দিদার হোসেন জনি ও লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার দরবেশপুর ইউনিয়নের আলীপুর গ্রামের হাফিজ পাটোয়ারীর ছেলে বাবু হোসেন।

জানা গেছে, ২৫ ডিসেম্বর সকালে নিজ বাড়ি থেকে চাটখিল বাজারের উদ্দেশ্যে বের হন প্রবাসী মাসুদ। পথে খিলপাড়া রুহুল আমিন সড়কের তিন রাস্তার মোড়ে এসে একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন তিনি। ওই সময় অটোরিকশায় একজন নারী ও একজন পুরুষ ছিলেন। কিছু পথ যাওয়ার পর মাসুদকে ছুরির ভয় দেখিয়ে চোখ, হাত ও মুখ বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে যান পাশে থাকা নারী-পুরুষ।

এ সময় আরো ১০-১২ জন তাদের সঙ্গে যুক্ত হয়ে মাসুদের ব্যবহৃত মোবাইলটি ছিনিয়ে নেন। পরে তাকে এলোপাতাড়ি পিটিয়ে জখম ও বিবস্ত্র করে নারীর সঙ্গে অশ্লীল ছবি ধারণ করেন। ছবিগুলো পরিবারের লোকজনসহ বিভিন্ন মাধ্যমে ছেড়ে দেয়ার হুমকি দিয়ে মুক্তিপণ বাবদ ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন তারা।

নির্যাতন সহ্য করতে না পেরে মাসুদ তার পরিবার ও আত্মীয় স্বজনদের সঙ্গে যোগাযোগ করে বিকাশসহ বিভিন্ন মাধ্যমে এক লাখ ৫৩ হাজার টাকা অপহরণকারীদের দেন। এছাড়া নির্যাতনে অসুস্থ হয়ে পড়েন মাসুদ। পরে ওইদিন রাতে একটি অটোরিকশায় চোখ বেঁধে দশঘরিয়া বাজারের পূর্ব পাশের সড়কে মাসুদকে ফেলে দিয়ে পালিয়ে যান অপহরণকারীরা।

চাটখিল থানার ওসি আনোয়ারুল ইসলাম বলেন, এ ঘটনায় বৃহস্পতিবার রাতে তিনজনের বিরুদ্ধে একটি মামলা করেন প্রবাসী মাসুদ। মামলার সূত্র ধরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102