ads
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিকৃত যৌনাচারের ফলে অতিরিক্ত রক্তক্ষরণে আনুশকাহের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ জানুয়ারি, ২০২১
  • ৫৫ বার পঠিত

রাজধানীর মাস্টারমাইন্ডের ‘ও’ লেভেলের স্কুলছাত্রী আনুশকাহ নূর আমিন বিকৃত যৌনাচারে শিকার হয়ে অতিরিক্ত রক্তক্ষরণে মারা গেছেন বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) ফরেনসিক চিকিৎসক সোহেল মাহমুদ।

শুক্রবার সন্ধ্যায় ময়নাতদন্তকারী চিকিৎসক সোহেল বলেন, আনুশকাহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

শারীরিক গঠন ও দাঁত দেখে তার বয়স নির্ধারণ করা হবে। এছাড়া ডিএনএ ও ভিসেরা রিপোর্ট হাতে পাওয়ার পরই আনুশকা গ্যাং রেপের শিকার হয়েছে কি-না বুঝা যাবে।

উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে গ্রুপ স্টাডির কথা বলে বাসা থেকে বের হয় রাজধানীর ধানমণ্ডির মাস্টারমাইন্ড স্কুলের ‘ও’ লেভেলের শিক্ষার্থী আনুশকাহ নূর আমিন। সেখানে বন্ধুর সঙ্গে শারীরিক সম্পর্কের ফলে অতিরিক্ত রক্তক্ষরণ হলে আনোয়ার খান মডার্ন হাসপাতালে আনুশকাহকে নেয়া হয়। সেখানে বিকেলে তার মৃত্যু হয়। মৃত্যুর পরই ঘটনাটি দেশজুড়ে হইচই ফেলে দেয়।

ওই সময় আনোয়ার খান মডার্ন হাসপাতালের চিকিৎসকরা জানান, বন্ধুর বাসায় গিয়ে ধর্ষণের শিকার হয়ে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। একই সঙ্গে পুলিশের প্রাথমিক সুরতহালেও আনুশকাহের শরীরে কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

ঢাকা মেট্রোপলিটন রমনা বিভাগের ডিসি সাজ্জাদুর রহমান বলেন, মৃত আনুশকাহের শরীরে আঘাতের চিহ্ন নেই। তবুও ময়নাতদন্তের ক্যামিকেল এক্সামিনেশনের জন্য আলামত রাখতে নির্দেশনা দিয়েছি।

এদিকে গ্রুপ স্টাডির কথা বলে ডেকে নিয়ে ‘ও’ লেভেলের ছাত্রীকে ধর্ষণের পর হত্যার অভিযোগে রাজধানীর কলাবাগান থানায় মামলা করেছেন ভুক্তভোগীর বাবা। এতে অভিযুক্ত বন্ধু তানভীর ইফতেফার দিহানকে একমাত্র আসামি করা হয়েছে। এরই মধ্যে দিহান আদালতে ঘটনার স্বীকারোক্তি দিয়েছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102