ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

১০ টাকার লোভ দেখিয়ে শিশুকে বলাৎকারের চেষ্টা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ জানুয়ারি, ২০২১
  • ৩৯ বার পঠিত

ফেনীর দাগনভূঞা ১০ টাকার লোভ দেখিয়ে তৃতীয় শ্রেণির ছাত্রকে বলাৎকারের অভিযোগে আবদুল করিম হৃদয় (২১) নামে এক বখাটেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) দিনগত রাতে পুলিশ অভিযুক্তকে মাতুভূঞা ইউনিয়নের মোমারিজপুর থেকে গ্রেফতার করা হয়।
অভিযুক্ত আবদুল করিম হৃদয় উপজেলার মাতুভূঞা ইউপির মোমারিজপুর গ্রামের হাসান আলী মিস্ত্রী বাড়ির নুর নবীর ছেলে ও স্থানীয় একটি গরু খামারের কর্মচারী।

পুলিশ ও শিশুটির স্বজনরা জানান, বৃহস্পতিবার শিশুটি বাড়ির পাশে ক্রিকেট খেলতে যায়। খেলা শেষে বাড়িতে ফেরার পথে অভিযুক্ত হৃদয় ১০ বছরের ওই শিশুকে অসৎ উদ্দেশে দশ টাকার লোভ দেখিয়ে একই এলাকার আহসান মাস্টারের বাগানের ভেতর নিয়ে পাশবিক নির্যাতন চালায়। এ সময় শিশুটি চিৎকার দিলে আশেপাশের লোকজন এগিয়ে আসলে বখাটে হৃদয় পালিয়ে যান। বাড়িতে ফিরে পায়ুপথের ব্যথায় কান্না করলে তার কাছ থেকে ঘটনা শুনে ভুক্তভোগীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ভর্তি করে তার পরিবার।

এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দাগনভূঞা থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর এদিন রাতেই পুলিশ অভিযান চালিয়ে মোমারিজপুর গ্রাম থেকে আসামিকে গ্রেপ্তার করে।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ জানান, আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। পরবর্তী প্রয়োজনীয় আইনি কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102