সাতক্ষীরার শ্যামনগরে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে সাঈদ আলী নামে (৪৫) এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (০৮ জানুয়ারি) উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের দাতিনাখালি গ্রামে ঘটনা ঘটে।
সাঈদ আলী একই এলাকার দাউদ গাজীর ছেলে। সম্পর্কে তিনি শিশুটির প্রতিবেশী চাচা হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার সকালে শিশুটির মা প্রতিবেশীর বাড়িতে গেলে খাবার খাওয়ানোর নাম করে শিশুকে ডেকে নিয়ে যায় প্রতিবেশী চাচা সাঈদ। সাঈদ আলী এ সময় শিশুটিকে ঘরে নিয়ে মুখ চেপে ধরে নির্যাতনের চেষ্টা চালায়। এ সময় শিশুটি চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে আসে। এসে তাকে উদ্ধার করে।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ নাজমুল হুদা জানান, এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেছেন। পুলিশ ওই আসামিকে গ্রেফতার করেছে।