ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গোবিন্দগঞ্জে ব্রিজের নিচে যুবকের ক্ষতবিক্ষত লাশ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৯ জানুয়ারি, ২০২১
  • ৪৫ বার পঠিত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ব্রিজের নিচ থেকে এক যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৯ জানুয়ারি) সকালে গোবিন্দগঞ্জের তালুককানুপুর ইউনিয়নের সমসপাড়া ব্রিজের নিচে মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

পরে স্বজনরা মরদেহ শনাক্ত করে জানান, ওই যুবকের নাম রাজু মিয়া (২৮)। তিনি সমসপাড়ার মোজাম্মেল হকের ছেলে। রাজু গোবিন্দগঞ্জে নির্মাণাধীন ঢাকা-রংপুর মহাসড়কে শ্রমিক হিসেবে কাজ করতেন।

রাজু মিয়ার স্বজন জাফেরুল ইসলাম জানান, নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তাকে হত্যার পর ব্রিজের নিচে ফেলে যাওয়া হয় বলে ধারণা করছেন তিনি।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান বলেন, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। তদন্ত করে অপরাধীদের গ্রেফতারে কাজ করছে পুলিশ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102