ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘বাংলাদেশকে এগিয়ে নিতে শেখ হাসিনার বিকল্প নেই’

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৯ জানুয়ারি, ২০২১
  • ৪০ বার পঠিত

বাংলাদেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নেই দাবি করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখেছিলেন বাংলাদেশকে উন্নত দেশে রূপান্তরিত করার। বঙ্গবন্ধুর লালিত স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

মন্ত্রী হিসেবে মো. তাজুল ইসলামের সাফল্যের দুই বছর পূর্তি’ উপলক্ষে শুক্রবার রাতে কুমিল্লার লাকসাম উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অন্যায়, অনিয়ম ও দুর্নীতির ঊর্ধ্বে থেকে সুশাসন প্রতিষ্ঠায় সকলকে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘কেউ ভুলের ঊর্ধ্বে নয়। তা শুধরে কাজ করতে হবে। কারো বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে বরদাশত করা হবে না।’

মন্ত্রী বলেন, ১৯৯৪ সালে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে চারবার এমপি হয়েছি। সর্বশেষ মাননীয় প্রধানমন্ত্রী আমাকে সরকারের গুরুত্বপূর্ণ ‘এলজিআরডি’ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব অর্পণ করেছেন। এজন্য মাননীয় প্রধানমন্ত্রীর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি।

নির্বাচনী এলাকার জনগণকে অভিনন্দন জানিয়ে তাজুল ইসলাম বলেন, ‘আপনাদের আন্তরিক সমর্থন, সহযোগিতা ও ভালোবাসায় আমি দেশ, জাতি ও মানুষের কল্যাণে নিষ্ঠার সাথে কাজ করছি। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ‘আমার গ্রাম-আমার শহর’-সহ বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা কাজ করে চলেছি। সারাদেশের উন্নয়ন পরিক্রমায় কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনেও ব্যাপক উন্নয়ন হয়েছে। উন্নয়নের এ ধারাবাহিকতা রক্ষায় সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে।’

লাকসাম উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম হিরার সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইউনুছ ভূঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম সাইফুল আলম, পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের, উপজেলা ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, মহিলা ভাইসচেয়ারম্যান পড়শী সাহা, কুমিল্লা জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট তানজিনা আক্তারসহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102