ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চাটমাহরে নিখোঁজের পরদিন বাড়ি পাশের পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৯ জানুয়ারি, ২০২১
  • ৩২ বার পঠিত

পাবনার চাটমাহরে স্বাধীন (৬) নামের এক শিশু নিখোঁজের পরদিন বাড়ির পাশের পুকুর থেকে লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। শনিবার (৯ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বামনগ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু স্বাধীন একই এলাকার শাহাদত হোসেনের ছেলে।

এলাকাবাসী জানায়, শুক্রবার দুপুরে হঠাৎ করেই বাড়ি থেকে নিখোঁজ হয় শিশু স্বাধীন। পরিবারের সদস্যরা তাকে খুঁজে না পেয়ে শিশুটির সন্ধানে মাইকিং করে। পরে পরিবারের সদস্যদের সন্দেহ হয় তার পুকুরে মাছ ধরার প্রবণতা ছিল। হয়তো সে মাছ ধরতে গিয়ে পুকুরে পরে গিয়ে ডুবে গেছে। এরপর চাটমোহর ফায়ার সার্ভিসের সদস্যদের খবর দিলে শনিবার সকালে বাড়ির পাশের পুকুর থেকে শিশু স্বাধীনের নিথর দেহ উদ্ধার করে তারা।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, শিশুটি বাড়ির পাশের পুকুরে ডুবে গিয়ে নিখোঁজ হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা শনিবার সকালে গিয়ে লাশ উদ্ধার করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102