মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব শেখ রফিকুল ইসলাম পিএএ বলেছেন, সরকার মানুষের মঙ্গলের জন্য কাজ করছে। আমরা মাঠ পর্যায়ে সরকারিভাবে লালমনিরহাট জেলার পাথর কোয়ারী দেয়ার মতামতের ব্যাপারে পরিদর্শন ও স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি, পাথর ব্যবসায়ী, প্রশাসন ও বিজিবির সাথে মতবিনিময় সভা করেছি। জনসাধারণের ক্ষতি রোধ করে সরকার রাজস্ব পাবে সে প্রক্রিয়ায় পাথর কোয়ারীসমূহ দেয়ার ব্যাপারে সকলের মতামত তুলে ধরা হবে। সরকার বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
লালমনিরহাট জেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার (৮ জানুয়ারি) বিকেলে শহীদ আফজাল মিলনায়তনে পাথর কোয়ারী বিষয়ে জেলা প্রশাসন, সংশ্লিষ্ঠ দপ্তর প্রধান ও অংশীজনের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
মতবিনিময় সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন রংপুর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) আবু তাহের মো. মাসুদ রানা, লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর, লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানা, লালমনিরহাট ১৫ বর্ডার গার্ড (বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ মোজাম্মেল হক, লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহঃ রাশেদুল হক প্রধান,লালমনিরহাট সিনিয়র সহকারি পুলিশ সুপার (বি-সার্কেল) তাপস সরকার, পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রুহুল আমীন প্রমুখ।