ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নানা অপকর্মের জন্য আলোচিত চট্টগ্রামের সেই নুরু গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৯ জানুয়ারি, ২০২১
  • ৩৬ বার পঠিত

পাহাড় কাটা, কাঠ পাচার, মাদক বিক্রিসহ নানা অপকর্মের জন্য আলোচিত চট্টগ্রামের নাছিয়া ঘোনা এলাকার নুরে আলম ওরফে নুরুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার রাতে নোয়াখালীর বেগমগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় কাউসার নামের তার এক সহযোগীকে গ্রেপ্তার করা হয়।

চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. কামরুজ্জামান গ্রেপ্তারের সত্যতা যুগান্তরকে নিশ্চিত করেছেন।

দুপুরে নগর পুলিশের পশ্চিম জোনের উপকমিশনার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

পুলিশ জানিয়েছে, নুরুর বিরুদ্ধে পাহাড় দখল, কাঠ পাচার, মাদক বিক্রিসহ বিভিন্ন অভিযোগে ২৮টি মামলা আছে নগরীর আকবর শাহ ও খুলশী থানায়।

এছাড়া ২০১৪ সালের একটি অস্ত্র মামলায় নুরুর ১৭ বছরের সাজা হয়েছিল। ২০১৯ সালে নুরুর বিরুদ্ধে সাজার পরোয়ানা হলেও সেটির কোনো রেকর্ড ছিল না থানায়। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রচারের পর বৃহস্পতিবার নুরুর সাজার পরোয়ানা আসে থানায়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102