ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সৌরভ গাঙ্গুলীর সুস্থতা কামনায় সাবেক প্রেমিকার টুইট

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৯ জানুয়ারি, ২০২১
  • ৩৮ বার পঠিত

হৃদরোগে আক্রান্ত হয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী। তার অসুস্থতার খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সুস্থতা কামনা করে অনেকেই পোস্ট করেছেন। বাদ যাননি ভারতের দক্ষিণী অভিনেত্রী নাগমাও। তার সঙ্গে সৌরভের সম্পর্ক নিয়ে একসময় উত্তাল ছিল ক্রিকেটাঙ্গন। এমনকি সৌরভ যখন ব্যাট করতেন, প্রতিপক্ষ ক্রিকেটাররা তাকে ‘নাগমা’ বলে স্লেজিংও করতেন!

শনিবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন সৌরভ। খবর ছড়িয়ে পড়ার পরই নাগমা টুইটারে লেখেন, আপনার দ্রুত আরোগ্য কামনা করছি। অনেক প্রার্থনা রইল। তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন।

২০০০ সালে দক্ষিণী অভিনেত্রী নাগমার সঙ্গে ক্রিকেটার সৌরভ গাঙ্গুলীর সম্পর্কের কথা প্রথম প্রকাশ্যে আসে। এর তিন বছর আগে (১৯৯৭ সাল) ডোনা রায়কে (পরবর্তীতে ডোনা গাঙ্গুলী) পালিয়ে বিয়ে করেছিলেন সৌরভ। এমন মুহূর্তে প্রেমের গুঞ্জন উঠলেও নাগমা বা ক্যারিয়ারের তুঙ্গে থাকা সৌরভ কেউ প্রকাশ্যে কিছু বলেননি। ফলে রহস্য আরো বেশি করে দানা বাঁধে।

অবশেষে গত বছর নীরবতা ভেঙেছিলেন নাগমা। একটু ঘুরিয়ে ফিরিয়ে এই অভিনেত্রী বলেছিলেন, সব কিছুর ঊর্ধ্বে দুজনের ক্যারিয়ারের ক্ষতি হওয়ার অনেক সম্ভাবনা ছিল। তাই দুজনেরই কিছু ব্যাপার থেকে সরে আসার প্রয়োজন হয়ে দাঁড়িয়েছিল।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102