যশোর খুলনা মহাসড়কের অভয়নগরের সরদার জুট মিলের সামনে সড়ক দূর্ঘটনায় দুই মটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
নিহতরা হলেন: নড়াইল সদরের আকছিয়ার মোল্যার ছেলে রানা (২৪) ও নড়াইল সদরের পচিশিয়ার হালিম মোল্যার ছেলে নাসিম (২২)।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম জানান, শনিবার (৯ জানুয়ারি) বেলা ১১টা ৫০ মিনিটের সময় সরদার জুট মিলের গেটের সামনে যাত্রীবাহী বাস ও আলুবোঝাই ট্রাকের মাঝখানে পড়ে মটরসাইকেল আরোহী রানা ও নাসিম মারা যায়। তাদের ব্যবহৃত মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়।
নিহতদের মরদেহ অভয়নগর হাইওয়ে ফাঁড়ি পুলিশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পিঠিয়েছে।