ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ধর্ষণ মামলায় সাক্ষী দেয়ায় নারীকে ধর্ষণ, আটক ২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৯ জানুয়ারি, ২০২১
  • ৪২ বার পঠিত

চট্টগ্রামে ধর্ষণ মামলায় সাক্ষী দেয়ায় এক নারীকে ধর্ষণ করা হয়েছে। এই ঘটনায় প্রধান আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

শুক্রবার নগরীর বায়েজিদ থানাল ডেবারপাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন আলমগীর ও তার সহযোগী মাহবুব আলম।

র‍্যাব জানায়, গত বছরের ৩০ শে নভেম্বর চট্টগ্রামে ধর্ষণর একটি মামলার সাক্ষী দিতে এসে ধর্ষণের শিকার হয় ওই নারী। পরে আকবরশাহ থানায় ছয়জনের নাম উল্লেখসহ ১০ জনের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়। গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ঘটনার মূলহোতা আলমগীর বায়েজিদ বোস্তামি থানার ব্রিক ফিল্ড রোডে এক সহযোগীকে নিয়ে অবস্থান করছেন। খবর পেয়ে র‌্যাব একটি দলকে অপারেশনে পাঠায়। তারা ভোরের দিকে বায়তুল মুনাফ মসজিদের সামনে থেকে সহযোগীসহ আলমগীরকে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলমগীর ধর্ষণের কথা স্বীকার করেছেন। আটককৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য আকবরশাহ থানায় হস্তান্তর করা হয়েছে।
#ডিবিসি নিউজ

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102