ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বরিশালের সাবেক মেয়র কারাগারের মালি!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৯ জানুয়ারি, ২০২১
  • ৩৮ বার পঠিত

দুর্নীতি মামলায় সাত বছরের জন্য কারাদণ্ডে সাজা খাটছেন বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র বিএনপি নেতা আহসান হাবিব কামাল। কারাগারে তিনি ফুলবাগানের রক্ষকের (মালি) দায়িত্ব পালন করছেন। গত বছরের ১০ নভেম্বর তাকে এই দায়িত্ব দেওয়া হয়।

এ বিষয়ে বরিশাল কেন্দ্রীয় কারাগারের সুপার প্রশান্ত কুমার বনিক গণমাধ্যমকে জানান, সশ্রম কারাদণ্ডের অর্থ হলো কারা অভ্যন্তরে কর্তৃপক্ষ বন্দিদের দিয়ে কারাগার ব্যবস্থাপনার কাজ করাবেন। কাজের বিনিময়ে সাজা রেয়াত পাওয়া যায়। দুর্নীতি মামলায় দণ্ডিত সাবেক মেয়র আহসান হাবিব কামাল (৬৫) শারীরিকভাবে অসুস্থ। তার হার্টে রিং-পরানো। তার হার্টে সমস্যা আছে। এ ছাড়া তিনি উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কিডনি এবং পায়ে সমস্যায় ভুগছেন। শারীরিক সক্ষমতাসহ নানা দিক বিবেচনায় তাকে গত ১০ নভেম্বর থেকে কারাগারের ফুলবাগান রক্ষণাবেক্ষণের কাজে নিযুক্ত করা হয়েছে। ফুলবাগানে কাজ করে তিনি মনেও প্রশান্তি পাচ্ছেন।

৪৫ লাখ টাকা আত্মসাতের মামলায় ৯ নভেম্বর বিসিসির সাবেক মেয়র বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক মৎস্যজীবীবিষয়ক সম্পাদক আহসান হাবিব কামাল এবং সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. নুরুল ইসলামসহ পাঁচজনকে সাত বছর করে সশ্রম কারাদণ্ড দেয় বিভাগীয় স্পেশাল জজ আদালত। একই সঙ্গে আদালত সাবেক মেয়র কামাল এবং মো. জাকির হোসেন নামে এক কথিত ঠিকাদারকে ১ কোটি টাকা করে জরিমানা করে।

এ বিষয়ে আহসান হাবিব কামালের ছেলে আহসান রূপন গণমাধ্যমকে জানান, বাবাকে সাবেক মেয়র হিসেবে ডিভিশন মর্যাদা দেওয়া হয়নি। তবে বাবা শতভাগ সুস্থ আছেন। প্রতিদিনই তিনি হাঁটাহাঁটি ও শরীরচর্চা করছেন।

এদিকে একই মামলায় ৭ বছর সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত বিসিসির বরখাস্তকৃত তত্ত্বাবধায়ক প্রকৌশলী খান মো. নুরুল ইসলামকে কারা হাসপাতালের একটি ওয়ার্ডের রাইটার (দেখভালকারী) হিসেবে নিযুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন বরিশাল কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মো. ইব্রাহীম।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102