ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অভিনব কায়দায় ইয়াবা পাচার, গ্রেফতার ১

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৯ জানুয়ারি, ২০২১
  • ৩৬ বার পঠিত

কক্সবাজারের রামুতে সিএনজির ইঞ্জিন বক্সে বিশেষ কায়দায় রাখা এক লাখ ইয়াবাসহ হাফেজ আহমদ (৩৫) নামে এক ইয়াবা কারবারিকে গ্রেফতার করেছে কক্সবাজার গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা। এ সময় পাচার কাজে ব্যবহৃত সিএনজিটি জব্দ করা হয়।

আজ শনিবার সকাল পৌনে ১০টার দিকে ঈদগাঁও-ঈদগড় সড়কের ছেনুছড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আটক হাফেজ আহমেদ বান্দরবানের রুমা উপজেলার রুমকি গ্রামের মৃত আব্দুল হাফেজের ছেলে। তবে বর্তমানে কক্সবাজার সদরের ঈদগাঁওতে বসবাস করে আসছেন।

শনিবার দুপুর সাড়ে ১২ টারদিকে কক্সবাজার পুলিশ সুপার কার্যালয়ে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম।

তিনি জানান, শনিবার ভোররাত থেকে গোপন তথ্যের ভিত্তিতে ঈদগাঁও-ঈদগড় সড়কের ছেনুছড়ায় চেকপোস্ট বসানো হয়। যা চলে সকাল সাড়ে ৯টা পর্যন্ত। এ সময় ঈদগড়ের দিকে আসা একটি সিএনজিকে থামানো হয়। পরে তল্লাশি চালিয়ে ইঞ্জিন বক্সের ভেতর থেকে ১ লাখ ইয়াবা উদ্ধার করা হয়। পরে সিএনজি চালক হাফেজ আহমেদ প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াবা পাচারের কথা স্বীকার করে।

রফিকুল ইসলাম জানান, ‘মাদক ব্যবসায়ীরা ওই সড়ককে ইয়াবা পাচারে নতুন নতুন রুট হিসাবে বেছে নিয়েছে। এসব সড়ক চিহ্নিত করে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এছাড়া এসবের পেছনে কারা জড়িত তা খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে রামু থানায় মামলার প্রস্তুতি নেয়া হয়েছে।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102