ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সোনারগাঁওয়ে মদপানে চেয়ারম্যানের ভাইসহ ৩ জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৯ জানুয়ারি, ২০২১
  • ৩৫ বার পঠিত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শুক্রবার রাতে অতিরিক্ত মদ পানে স্থানীয় পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের ভাই উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান বাবু ও ড্রাইভার তোফাজ্জল সহ মোট তিন জনের মৃত্যু হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান সেলিম রেজা। এ ঘটনায় জিসান, রাহিম, হৃদয় সহ আরও ৬জন আশংঙ্কা জনক অবস্থায় মেডিকেলে ভর্তি আছে বলে জানান এলাকাবাসী।

নিহতরা হলেন, পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের ছোট ভাই উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান বাবু(৩২), মেঘনা কাদিরগঞ্জ এলাকার মোঃ মোক্তার মিয়ার ছেলে মোহসিন(২৩), জৈনপুর এলাকার সিদ্দিকের ছেলে তোফাজ্জল(৪০)।

গতকাল রাতে সোনারগাঁও উপজেলার মেঘনা হোলসিম সিমেন্ট কারখানার সামনে চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুমের ভাই বাবুর ব্যাক্তিগত অফিসে অতিরিক্ত মদ্যপানে এ হতাহতের ঘটনা ঘটে বলে জানান এলাকাবাসী।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিকুল ইসলাম বলেন, এ ঘটনার খবর পেয়ে ঢাকা মেডিকেল কলেজে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত ৩জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে।তারা কিভাবে মারা গেছে ময়নাতদন্ত রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে।

তবে নিহতের পরিবারের দাবী খাবারের সাথে বিষক্রিয়ার ফলে তাদের মৃত্যু হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102