ads
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাসা ফাঁকা পেলেই বান্ধবীদের নিয়ে ফুর্তি করত দিহান

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৯ জানুয়ারি, ২০২১
  • ৭৬ বার পঠিত

শিক্ষার্থী ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি দিহানের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন মেয়েদের সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। মাঝে মাঝে দিহান বন্ধু বান্ধবীদের নিয়ে বাসায় আসতেন। কলাবাগানে দিহানের বাসার কেয়ারটেকার মোতালেব শনিবার (৯ জানুয়ারি) এমন তথ্য জানান। তবে তিনি বলেন, বাসা ফাঁকা থাকলে মাঝে মাঝে দিহান বন্ধু-বান্ধবীদের নিয়ে বাসায় আসলেও হত্যা বা ধর্ষণের মতো ঘটনা ঘটতে পারে তা তিনি ধারণাও করতে পারেননি।

তিনি দাবি করেন ঘটনার দিন বৃহস্পতিবার (৭ জানুয়ারি) তিনি দায়িত্বে ছিলেন না। সেদিন দায়িত্বপালন করছিলেন কেয়ারটেকার দুলাল। সেদিনের এই ঘটনার পর দুলাল পলাতক আছেন বলেও জানান মোতালেব।

এসব বিষয়ে জানতে দিহানের তিনতলার বাসায় নক করা হলে দিহানের মা সময় নিউজের সঙ্গে কথা বলতে রাজি হননি। দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার পর দরজার ওপার থেকে তিনি জানান ‘বাসায় কেউ নেই, সবাই রাজশাহী গেছেন’।

ওই বাড়ির ফ্ল্যাট মালিক সমিতির সভাপতির কাছে দিহানের মায়ের ফোন নম্বর নিয়ে দিহানের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি জানান, তার ছেলে এমন কাজ করতে পারে তিনি তা তিনি কল্পনাও করতে পারেন না। এ সময় তাকে দিহানের বড় ভাই সুপ্তর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি এই উত্তর এড়িয়ে গিয়ে বলেন, এখন অনেকেই অনেক কথা বলছেন কিন্তু আপনারা জেনে তারপর নিউজ করবেন। কয়েক বছর আগে দিহানের বড় ভাইয়ের বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগে মামলাও হয় রাজশাহীতে।

এলাকাবাসী কেউই দিহানের বিষয়ে মুখ খুলতে রাজি হননি। বিপুল অর্থসম্পদ ও ঢাকা রাজশাহীতে একাধিক বাড়ি ও ফ্ল্যাটের মালিক দিহানের বাবা অবসরপ্রাপ্ত সাব রেজিস্ট্রার আবদুর রউফ সরকার। তিনি তার বড় ছেলে সুপ্তসহ রাজশাহীতে থাকেন। মেঝ ভাই ও ছোটভাই দিহানসহ তাদের মা থাকেন কলাবাগানের বাসায়।

এদিকে ওই ঘটনায় বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) রাতে আটক ফারদিন ইফতেখার দিহানের তিন বন্ধুকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দিয়েছে পুলিশ। ধর্ষণ ও হত্যার ঘটনায় তাদের কোনো সম্পৃক্ততা না থাকায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির কলাবাগান জোনের এডিসি এহসানুল ফেরদৌস।

ঢাকা মেডিকেলের ফেরনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ জানান, ধর্ষণের ঘটনার পর ডিএনএর একাধিক নমুনা নেওয়া হয়েছে, তা পরীক্ষার পর এই ঘটনার আরো বিস্তারিত তথ্য জানা যাবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102