ads
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

স্পিকারের টেবিলে পা তোলা সেই ব্যক্তি গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৯ জানুয়ারি, ২০২১
  • ৬৮ বার পঠিত

যে যুক্তরাষ্ট্র এতদিন বিশ্বের বিভিন্ন দেশকে গণতন্ত্রের ছবক দিয়ে আসছিল, সেই যুক্তরাষ্ট্রের গণতন্ত্রই এখন হুমকির মুখে।

বুধবার (৬ জানুয়ারি) দেশটির পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে আক্রমণ চালায় ট্রাম্প সমর্থকরা। সেখানে প্রবেশ করে স্পিকার ন্যান্সি পেলোসির চেয়ারে বসে টেবিলে পা তুলে ছবি তোলেন ট্রাম্পের এক সমর্থক রিচার্ড বার্নেড (৬০)। এসব করে ছাড় পেলেন না তিনি। ছবি দেখেই শনাক্ত করে রিচার্ডকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (৮ জানুয়ারি) আরকানসাস রাজ্যের লিটল রক থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা গেছে গ্রেফতার ঠেকাতে নিজের মুখের দাঁড়ি পরিবর্তন করে ফেলেছিলেন তিনি। ছবিতে দেখা যায়, রিচার্ড স্পিকার পেলোসির অফিসে আসা একটি মেইল হাতে উঁচিয়ে ক্যামেরায় পোজ দিচ্ছেন। ঘটনার সময় রিচার্ডের মুখে দাঁড়ি এবং মাথায় ছিল বেইস বল ক্যাপ। কিন্তু পরে তিনি ক্লিন সেভ করে বেশভূষা পরিবর্তন করে ফেলেন।

গ্রেফতারের পর রিচার্ডের বিরুদ্ধে জনগণের সম্পদ নষ্ট করা, সংরক্ষিত স্থানে অবৈধ অনুপ্রবেশসহ ৩টি ফেডারেল অভিযোগ আনা হয়েছে। এফবিআই তাদের হেফাজতে রিচার্ডকে অজ্ঞাত স্থানে নিয়ে গেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102