ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে কলেজ শিক্ষিকা গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৯ জানুয়ারি, ২০২১
  • ৩৬ বার পঠিত

শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে সিরাজগঞ্জ সরকারি কলেজের দর্শন বিভাগের প্রভাষক শিউলী মল্লিকাকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৯ জানুয়ারি) বিকেলে কলেজ শিক্ষিকাকে গ্রেফতার করা হয়।

সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ বাহা উদ্দিন ফারুকী জানান, বৃহস্পতিবার (৭ জানুয়ারি) শিউলি মল্লিকা তার গৃহকর্মী শিশু মিনতি খাতুন (৯) হারিয়ে গেছে বলে সদর থানায় একটি সাধারণ ডায়রি করেন। এরপর ৯ জানুয়ারি সন্ধ্যায় গৃহকর্মী মিনতিকে অসুস্থ অবস্থায় ভদ্রঘাট এলাকা থেকে স্থানীয়রা উদ্ধার করে। পরে খরব পেয়ে তাকে সিরাজগঞ্জ সদর থানায় নিয়ে আসেন তার খালাতো ভাই আবুল কাশেম।

এ সময় পুলিশ শিশুটিকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় শিক্ষিকা শিউলি মল্লিকার নির্যাতন সইতে না পেরে সে বাসা থেকে পালিয়ে যায়। প্রায়ই তাকে নির্যাতন চালাতো বলে জানায় সে। শিশুটির শরীরের বিভিন্ন স্থানে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। পরে শিশুটিকে চিকিৎসার জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

নির্যাতিত শিশুটির খালাতো ভাই আবুল কাশেম বাদী হয়ে শিউলি মল্লিকাকে আসামি করে মামলা দায়ের করেন। পুলিশ তাৎক্ষণিক শিক্ষিকা শিউলি মল্লিকাকে গ্রেফতার করে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102