ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নাচ শেখানোর কথা বলে ধর্ষণ, ৩ নৃত্যশিল্পী গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৯ জানুয়ারি, ২০২১
  • ৩৯ বার পঠিত

বগুড়ায় নাচ শেখানোর কথা বলে এক কিশোরীকে ধর্ষণ ও আরেক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে তিন নৃত্যশিল্পীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে দুই যুবক ও এক তরুণী।

শনিবার (৯ জানুয়ারি) সকালে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- শহরের উত্তর চেলোপাড়ার মোজাম্মেল হোসেনের ছেলে রাজু আহমেদ (২৭), গাবতলি উপজেলার নিশিন্দারা আকন্দপাড়ার আনিসার রহমানের ছেলে নয়ন মিয়া শাহ (৩০) ও তাদের সহযোগী হিসেবে অভিযুক্ত শহরের মালগ্রাম এলাকার গাফফার মন্ডলের মেয়ে নিদু খাতুন নেহা (১৮)।

পুলিশ জানায়, গ্রেফতার তিনজন নৃত্যশিল্পী হিসেবে পরিচিত। তাদের মধ্যে নেহা শহরের দত্তবাড়ি এলাকার বেনিকুন্ড রোডের মিনকো প্যালেসের চতুর্থ তলায় বাড়িভাড়া নিয়ে থাকেন। নেহার বাবার বাড়ি শহরের মালগ্রাম এলাকায় হওয়ায় প্রতিবেশী সপ্তম শ্রেণিতে পড়ুয়া ও পঞ্চম শ্রেণিতে দুই কিশোরীর সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে। মালগ্রামেই নেহার বাবার বাড়িতে তাদের সঙ্গে অভিযুক্ত দুই যুবকের পরিচয় হয়। এক পর্যায়ে তারা দুই কিশোরীকে নৃত্যশিল্পী হওয়ার সুযোগ গড়ে দেবে বলে প্রলোভন দেন।

বৃহস্পতিবার দুই কিশোরীকে নৃত্য বিষয়ে আলোচনার কথা বলে নেহার ভাড়া বাসায় ডেকে নেয় অভিযুক্ত দুই যুবক। কিশোরীরা বান্ধবীর বাড়িতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নেহার বাসায় যায়।

সেখানে আড্ডার এক পর্যায়ে অভিযুক্ত রাজু সপ্তম শ্রেণিতে পড়ুয়া কিশোরীকে ধর্ষণ করেন এবং নয়ন পঞ্চম শ্রেণিতে পড়ুয়া কিশোরীকে শারীরিকভাবে নির্যাতন চালিয়ে ধর্ষণচেষ্টা করেন।
পরদিন দুই কিশোরী সেখান থেকে ছাড়া পেয়ে বাড়িতে গেলে তাদের অভিভাবকের জেরার মুখে সব কথা বলে দেয়। এরপর ধর্ষিত ও ধর্ষণচেষ্টার শিকার দুই কিশোরীর পরিবারের পক্ষ থেকে শুক্রবার রাত ১২টায় মামলা করা হয়।

বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, অভিযোগ পাওয়ার পর আমরা অভিযুক্তদের গ্রেফতার করেছি। ধর্ষণের শিকার কিশোরীকে ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে। গ্রেফতারকৃতদের শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102