ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

স্ত্রীকে ঘরে ‘আটকে রেখে’ কলেজশিক্ষকের আত্মহত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৯ জানুয়ারি, ২০২১
  • ৩৮ বার পঠিত

স্ত্রীর রুমের দরজা বাইরে থেকে আটকে দিয়ে আত্মহত্যা করেছেন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের এক কলেজশিক্ষক। উপজেলার আলমনগর এলাকায় শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নিহতের লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

মৃনালের বাড়ি কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার মতুরাপুর গ্রামে। তিনি আশুগঞ্জ ফিরোজ মিয়া সরকারি মহাবিদ্যালের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আলমনগর এলাকায় ফরিদ খন্দকারের বাড়ির তৃতীয়তলায় স্ত্রীকে নিয়ে ভাড়ায় থাকতেন মৃনাল। শুক্রবার রাতের খাবার শেষে তার স্ত্রী ঘুমাতে যান। এ সময় স্ত্রীর রুমের দরজা বাইরে থেকে আটকে মৃনাল পাশের রুমে চলে যান।

শনিবার (৯ জানুয়ারি) সকালে স্ত্রী ঘুম থেকে উঠে বাইরে থেকে দরজা আটকানো বুঝতে পেরে আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের ফোন করেন। পরে বিষয়টি পুলিশকেও জানানো হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে দরজা ভেঙে মৃনালকে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। মৃনালের আত্মহত্যার কারণ জানা যায়নি। তবে সহকর্মীরা জানিয়েছেন, মৃনাল দাম্পত্য জীবনে সুখী ছিলেন না। স্ত্রীর সঙ্গে অভিমান করে তিনি আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

এ ব্যাপারে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ গণমাধ্যমকে জানান, আত্মহত্যার কারণ জানা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102