ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ব্রাহ্মণবাড়িয়ায় ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৯ জানুয়ারি, ২০২১
  • ২৯ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে দিনদুপুরে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয় দিয়ে এক ব্যক্তির কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (৯ জানুয়ারি) দুপুর ১২টার দিকে শহরের পৈরতলা এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে।

ছিনতাইয়ের শিকার ইউনুছ মিয়া তার কাছ থেকে ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ করেছেন। তার বাড়ি জেলার নবীনগর উপজেলার উত্তর লক্ষ্মীপুর গ্রামে। তিনি জেলা শহরের মধ্যপাড়া এলাকায় তার ভগ্নিপতির বাড়ি যাচ্ছিলেন।

ইউনুছ মিয়া জানান, দুপুরে বাড়ি থেকে অটোরিকশায় করে পৈরতলা বাসস্ট্যান্ড নামেন তিনি। পরে পায়ে হেঁটে ভগ্নিপতির বাড়ির উদ্দেশে রওনা হন। কিছুদূর যাওয়ার পর পৈরতলা সেতুর কাছে দুইজন ব্যক্তি একটি অটোরিকশা নিয়ে তার পথরোধ করে।
তিনি আরও জানান, অটোরিকশা থেকে নেমে দুইজন ব্যক্তি নিজেদেরকে ডিবি পুলিশ পরিচয় দেয়। এ সময় তারা ইউনুছের দেহ তল্লাশি করে। একপর্যায়ে তারা মাদক ব্যবসায়ী আখ্যা দিয়ে ইউনুছকে সড়কের পাশে নিয়ে যায়। এরপর প্যান্টের পকেটে থাকা ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে দৌড়ে পালিয়ে যায়।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম সাংবাদিকদের জানান, একজন ফোন করে আমাকে টাকা ছিনিয়ে নেওয়ার বিষয়টি জানিয়েছেন। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102