ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চাচাতো ভাইয়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ কিশোরীর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১০ জানুয়ারি, ২০২১
  • ৪৬ বার পঠিত

রাজধানীর খিলক্ষেত থানায় চাচাতো ভাইয়ের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছে ১৪ বছরের এক কিশোরী। চিতই পিঠা খাওয়ানোর নাম করে নির্মানাধীন একটি ভবনে নিয়ে কিশোরীটিকে অস্ত্রের মুখে ধর্ষণ করে সোহেল।

২৭শে ডিসেম্বর রাত আটটার দিকে পিঠা খাওয়ানোর লোভ দেখিয়ে কিশোরীটিকে ডুমনি বাজারের পেছনের টেকপারা মাঠে নিয়ে যায় তার চাচাতো ভাই সোহেল ও বিল্লাল।

কিশোরীর অভিযোগ নির্জন মাঠে সোহেল, বিল্লালসহ পাঁচজন মিলে কিশোরীটির হাত পা ও মুখ বেধে তাকে পার্শ্ববর্তী একটি নির্মানাধীন ভবনের ছাদে নিয়ে যায়। এরপর বিল্লালসহ তিনজনকে পাহাড়ায় রেখে মুখ ও হাত বেধে অস্ত্রের মুখে কিশোরীটিকে ধর্ষণ করে সোহেল।

এরপর রাত এগারোটার দিকে কিশোরীর খোঁজ পায় পরিবার। ঘটনা জানতে পেরে এলাকাবাসী সোহেলকে আটক করে। তবে প্রভাবশালীরা তাকে ছাড়িয়ে নিয়ে যায়।

স্থানীয়দের অভিযোগ, সোহেল বিল্লাল সহ অনেকেই নিয়মিত এই ভবনের ছাদে ইয়াবা সেবন করত। তারা জানায়, সোহেল তার সঙ্গীদের নিয়ে প্রায়ই এই ভবনে এসে নেশা করতো। এলাকাবাসী থেকে অনেকবার তাদের এসবে বাধা দেয়া হলেও তারা এগুলো করেই যেত।

ধর্ষিতার রিকশাচালক পিতার অভিযোগ এখন পর্যন্ত কোন আসামীকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। স্থানীয় কিছু প্রভাবশালী টাকার বিনিময়ে ঘটনাটি মিমাংসার জন্য চাপ দিচ্ছে বলেও অভিযোগ করেন।

খিলক্ষেত থানার নবনিযুক্ত ওসি মুন্সী সাব্বির আহমেদ বলেন, ঘটনার তদন্ত চলছে। পলাতক আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ধর্ষক এবং সহযোগীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচার চান ধর্ষিতা ও তার পরিবারের সদস্যরা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102