ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এমসি কলেজে ধর্ষণ মামলার অভিযোগ গঠন ১৩ই জানুয়ারি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১০ জানুয়ারি, ২০২১
  • ৩২ বার পঠিত

সিলেটের এমসি কলেজে গৃহবধূকে দলবেঁধে ধর্ষণের মামলার অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে ১৩ই জানুয়ারি ঠিক করেছে আদালত।

আসামিপক্ষের আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সকালে সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের আদালত এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী রাশিদা সাইদা খানম জানান, চাঞ্চল্যকর এ মামলায় আজ অভিযোগ গঠনের কথা ছিলো। আদালতে আসামিপক্ষ সময় আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন।

এসময় আসামিপক্ষের আইনজীবী আসামি তারেকুল ইসলাম তারেকের জামিন চাইলে আদালত তা নামঞ্জুর করেন। এর আগে, সকালে কঠোর নিরাপত্তায় মামলার আট আসামিকে আদালতে হাজির করে পুলিশ।

গত ২৫শে সেপ্টেম্বর সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূকে দলবেঁধে ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় প্রধান আসামি সাইফুরসহ ৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102