ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাতক্ষীরার তালায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১০ জানুয়ারি, ২০২১
  • ৪১ বার পঠিত

সাতক্ষীরার তালায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুজন নিহত হয়েছেন।

রোববার (১০ জানুয়ারি) সকাল ৮টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের ভৈরবনগরে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।

নিহতরা হলেন, শ্যামনগর উপজেলার আড়পাঙ্গাসিয়া গ্রামের মৃত মাদার চন্দ্র মণ্ডলের ছেলে রামপদ মণ্ডল ও একই এলাকার মৃত বনমালী মণ্ডলের ছেলে অতিঙ্কার মণ্ডল।

পুলিশ জানায়, খুলনা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী একটি যাত্রীবাহী বাস শাকদাহ ব্রিজ পার হয়ে অপর একটি ট্রাককে ওভারটেক করার সময় ভৈরবনগর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে পানিতে ডুবে যায়। এতে ঘটনাস্থলে দুজন নিহত হন। এ সময় আহত হন আরও ১০ জন। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের মধ্যে নুরুজ্জামান, নাসরিন, সেতু, মিলন, সোলায়মান, উত্তম ও সাগরকে সাতক্ষীরা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে এ খবর পাওয়ামাত্র পাটকেলঘাটা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আহত ও নিহতদের উদ্ধারে কাজ করছেন। দুর্ঘটনায় পড়া যাত্রীবাহী বাসটি উদ্ধারের চেষ্টা চলছে।

পাটকেলঘাটা থানার উপপরিদর্শক (এসআই) শাহীন হোসেন জানান, নিহত ও আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি (খুলনা মেট্রো-জ- ০০-০৪-০০৬৯) উদ্ধার করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102