ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঢাকায় পৌঁছেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১০ জানুয়ারি, ২০২১
  • ৩৫ বার পঠিত

দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ঢাকায় পৌঁছালো ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল।

রবিবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্ধরে একটি বিশেষ ফ্লাইটে করে পৌঁছায় ক্যারিবিয়ান ক্রিকেট দল। করোনা শঙ্কা ও ব্যক্তিগত কারণে নিয়মিত দলের অনেক ক্রিকেটারই নেই ওয়ানডে ও টেস্ট সিরিজে। ওয়ানডে দলের নেতৃত্ব দিবেন জেসন মোহাম্মদ।

এদিকে, আজ সকাল ১০টা থেকে শুরু হয়েছে টাইগারদের ক্যাম্পও। প্রথম দিনেই যোগ দিয়েছেন হেডকোচসহ বাকিরা। নতুন ব্যাটিং কোচ জন লুইসের কোয়ারেন্টিন শিথিল হবার বিষয়টা নিশ্চিত হয়নি এখনো। ওয়ানডে সিরিজের জন্য টাইগারদের চূড়ান্ত দল ঘোষণা ১৬ই জানুয়ারি।

দলের সাথে যোগ দিতে ছুটি কাটিয়ে শুক্রবার ঢাকায় ফেরেন বিদেশি কোচিং স্টাফরা। পেস বোলিং কোচ ওটিস গিবসন, ফিল্ডিং কোচ রায়ান কুক ও ভিডিও এনালিস্ট শ্রিনিবাসন আর হেডকোচ রাসেল ডমিঙ্গো। নিয়ম অনুযায়ী দুই দফায় করোনা নেগেটিভ হয়েই মাঠে নেমেছেন শিষ্যদের নিয়ে।

এদিকে, প্রথম দফায় পরীক্ষা করা ৩০ ক্রিকেটারের সবাই করোনা নেগেটিভ। ২য় দফা কোভিড ফলাফল হাতে আসার পর বায়ো-বাবলে ঢুকে যাবে ক্রিকেটাররা। দশদিনের ক্যাম্পের পর ২০ জানুয়ারি শুরু হবে বাংলাদেশ-উইন্ডিজ ওয়ানডে সিরিজ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102