ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে এলাকাবাসীর গণপিটুনির শিকার কলেজছাত্র

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১০ জানুয়ারি, ২০২১
  • ৩৫ বার পঠিত

প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে আজিজুল ইসলাম (১৯) নামে এক কলেজছাত্রকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী। পাবনার ভাঙ্গুড়ায় শনিবার রাতে ভাঙ্গুড়া পৌর শহরের চৌবাড়ীয়া মহল্লায় এই ঘটনা ঘটে। ধৃত আজিজুল ইসলাম ভাঙ্গুড়া সরকারি মডেল ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার খানমরিচ ইউনিয়নের বড় পুকুরিয়া গ্রামের মিজান উদ্দিনের ছেলে আজিজুল ইসলাম ভাঙ্গুড়া পৌর শহরের ছাত্রাবাসে থেকে পড়াশোনা করেন। এ অবস্থায় প্রায় ছয় মাস আগে ভাঙ্গুড়া মহিলা ডিগ্রী কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষে পড়ুয়া এক কলেজছাত্রীর সঙ্গে আজিজুলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

প্রেমের সূত্র ধরে আজিজুল শনিবার রাত সাড়ে ৯টার দিকে পৌর শহরের চৌবাড়ীয়া মহল্লায় ওই কলেজছাত্রীর বাড়িতে দেখা করতে যায়। এসময় ওই কলেজছাত্রীর বাড়ির বাইরে থেকে ডাকাডাকি করলে স্থানীয় বাসিন্দারা এসে আজিজুলকে আটক করে গণধোলাই দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখে। পরে পুলিশ খবর পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। থানা পুলিশের তত্ত্বাবধানে আজিজুলের সেখানে চিকিৎসা চলছে।
ভাঙ্গুড়া থানার ডিউটি অফিসার এএসআই কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই কলেজছাত্রীর ডাকে সে তার বাড়িতে গিয়েছিল আটক আজিজুলের দাবি। কিন্তু সেখানে গেলে তাকে মারধর করে পুলিশে দেয় স্থানীয় বাসিন্দারা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102