ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভোলায় সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্য নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১০ জানুয়ারি, ২০২১
  • ৩৮ বার পঠিত

ভোলার চরফ্যাশন উপজেলায় টেম্পু-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো: আশরাফুল আলম (৪০) নামের একজন ইউপি সদস্য নিহত হয়েছেন।

রবিবার দুপুর আড়াইটার দিকে চরফ্যাশন পৌরসভার শরীফপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন অপর একজন। নিহত আশরাফুল আলম ভোলার লালমোহন উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক। তিনি পশ্চিম চর উমেদ গ্রামের মাহে আলমের ছেলে। আহত মো: মনির হোসেন (৩২) চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনির হোসেন মিঞা জানান, ইউপি সদস্য আশরাফুল আলম দুপুরে পারিবারিক ও ব্যবসায়িক কাজে মনির হোসেনকে নিয়ে মোটরসাইকেলে চরফ্যাশনে যান। এসময় চরফ্যাশন পৌরসভার শরীফপাড়া এলাকায় একটি টেম্পুর সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক আশরাফুলকে মৃত ঘোষণা করেন। আহত মনির হোসেন ওই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

কোন অভিযোগ না থাকায় ইউপি সদস্য আশরাফুল আলমের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়। দুর্ঘটনার পর টেম্পুটি পুলিশ জব্দ করেছে। তবে চালক পালাতক।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102