ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিয়ের পর পরকীয়া, সদ্যবিবাহিত মেয়েকে গুলি করে হত্যা বাবার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১০ জানুয়ারি, ২০২১
  • ৬০ বার পঠিত

বিবাহিতা কন্যাকে গুলি করে খুন করলেন বাবা! জানা গেছে, বিয়ের পরও সাবেক প্রেমিকের সঙ্গে সম্পর্ক রয়েছে এমন অভিযোগে সদ্যবিবাহিত মেয়েকে বাবার বাড়িতে ফিরিয়ে দিয়ে যান শ্বশুরবাড়ির লোকজন। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে নিজের মেয়েকেই গুলি করে হত্যা করেন ওই বাবা। পরে তিনি নিজেই থানায় ফোন করে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। খবর এবিপির।

গতকাল শনিবার নির্মম এই ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের ফতেহপুরে। ভারতীয় পুলিশ জানায়, স্বাতী নামে ২০ বছর বয়সী তরুণীকে এক বছর আগে কানপুরে বিয়ে দেওয়া হয়। শ্বশুরবাড়ির লোকজন এই গৃহবধূর অবৈধ সম্পর্ক রয়েছে বলে অভিযোগ করে বৃহস্পতিবার তাকে বাবার বাড়িতে ফেরত পাঠায়।

সেখানে প্রেমিকের সঙ্গে সম্পর্কের বিষয়টি নিয়ে বাবা চন্দ্রমোহন সিংয়ের সঙ্গে কথা কাটাকাটি হয়। মেয়ে সম্পর্ক ছাড়তে অস্বীকার করায় বাবা তার লাইসেন্সধারী বন্দুক দিয়ে গুলি করেন। এতে মেয়ে ঘটনাস্থলেই নিহত হন। পরে তিনি পুলিশ স্টেশনে ফোন করেন এবং গ্রেফতারের জন্য অপেক্ষা করেন। পরে তাকে পুলিশ গ্রেফতার করেন। এ ঘটনায় ভারতের উত্তরপ্রদেশে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102